ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫,৫৮৫ পিস ইয়াবা, কেজি ৯৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ৫০টি ইনজেকশন, ২৫৫ গ্রাম ৫৯ পুরিয়া হেরোইন, ২ ১০ ক্যান বিয়ার ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৭টি মামলা রুজু হয়েছে।
বার্তাবাজার/এ.আর