নতুন করে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় বেশ বড় ধরণের বিপদে পড়ে গেছে যুক্তরাজ্য। ভাইরাসের আতঙ্কের উপর এখন বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সাথে ক্রমেই যোগাযোগ বিচ্ছিন হয়ে যাওয়া। ইতোমধ্যে ৪০টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ব্রিটিশদের এই আবাসভূমির।
করোনা প্রতিরোধে ইতোমধ্যে প্রধান শহর লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের অনেক অঞ্চলে চার ধাপের লকডাউন দিয়েছে দেশটির সরকার। তাছাড়া সামনে আসন্ন বড়দিন নিয়েও তাদের মাঝে আমেজ দেখা যাচ্ছে না কড়া বিধি নিষেধের কারণে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার ৪০ দেশের সাথে বিমান চলাচল বন্ধ হয়েছে তাদের।
এইদিকে ৪৮ ঘন্টার জন্য তাদের সাথে থাকা সীমান্তও বন্ধ করে দিয়েছে ফ্রান্স। যার কারণে খাদ্য পণ্যবাহী হাজার হাজার ট্রাক আটকে আছে সীমান্তবর্তী এলাকায়।
সীমান্ত সংকট নিরসনে সংবাদ সম্মেলন করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তিনি আলোচনা করেছেন। উভয় পক্ষই যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধান করতে চায়। আমরা তাদের পক্ষ থেকে ভালো সাড়া পেয়েছি এবং আমরা উভয়েই আমাদের সমস্যাগুলো বুঝি।
বার্তাবাজার/এসজে