বিয়ানীবাজারের মাহফিল থেকে মামুনুল হক বাদ

সিলেটের বিয়ানীবাজারের রামধা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ নেওয়ার কথা ছিল দেশের আলোচিত বক্তা মাওলানা মামুনুল হকের। আগামী ২৫ ডিসেম্বরের এই মাহফিলে তার উপস্থিতির কথা থাকলেও মাদ্রাসার মজলিসে শুরার সিদ্ধান্তে তাকে বাদ দেওয়া হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদ্রাসার মজলিসে শুরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সূত্র জানায়, দেশের আলোচিত ইসলামি বক্তা মামুনুল হককে বাদ দিয়ে তার স্থলে প্রধান অতিথি করা হয়েছে মাওলানা আমিনুল ইসলাম কাসেমীকে। এছাড়া আর সকল বক্তাই আগের মত অপরিবর্তিত থাকছে।

মাদ্রাসার মজলিসে শুরার সদস্য আলোনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, আমি মাদরাসার সুরার সদস্য। আমাদের মাদরাসায় মুমিনুল হক আসছেন না।

মাদ্রাসাতির মুহতামিম ইউসুফ আহমেদ খাদিমানী জানান, দুই বছর আগে এই মাহফিলে তাকে আনার জন্য শিডিউল নেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওয়াজ মাহফিলে মামুনুল হক আসবেন না বলে তাকে অবহিত করা হয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর