৯০ হাজার মেট্রিক টন আখ ক্ষেতেই পুড়িয়ে দিবে চাষিরা

পাবনা চিনিকল অবিলম্বে চালু না করা হলে জমিতে থাকা প্রায় ৯০ হাজার মেট্রিক টন আখ পুড়িয়ে নষ্ট করার হুমকি দিয়েছেন স্থানীয় আখ চাষিরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে ও মিল চালুর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে দাশুড়িয়া এলাকায় অবস্থিত চিনিকলের প্রধান ফটক আটকে তারা এই বিক্ষোভ করেন। ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তারা সমাবেশও করেন।

বাংলাদেশ চিনিকল চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক কৃষক শাহজাহান আলী ওরফে পেঁপে বাদশা সভাপতিত্ব ওই সমাবেশে সভাপতিত্ব করেন।

পাবনা চিনিকল আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পাবনা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর