বিজয় দিবস উপলক্ষে সিএমপি’র ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস ২০২০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সিএমপিতে কর্মরত সকল স্তরের ১০৭ জন পুলিশ সদস্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর