চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ৮ ইনিংসে ৪ হাফসেঞ্চুরিতে ৪১৫ রান করেছেন তিনি।
হাফিজের পরেই আছেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। ১০ ইনিংস খেলে ৪ হাফসেঞ্চুরিতে ৪০৪ রান করেন তিনি। তালিকায় তিনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান। ১০ ইনিংস খেলে ৩৯৭ রান সংগ্রহ করেছেন তিনি।
সদ্য শেষ হওয়া সিরিজে ১৪০ রান করে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছেন হাফিজ।
৭৯ ইনিংস খেলে ২৫টি হাফসেঞ্চুরিতে ২ হাজার ৯২৮ রান নিয়ে এ তালিকায় শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১০৮ ম্যাচ খেলে ২৭৭৩ রান নিয়ে দুইয়ে আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
বার্তাবাজার/এস.জি