ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মানবতার সেবায় গড়া উঠা “ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন”-এর কেক কেটে ১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
আজ বিকাল ৩টায় ইলিশা জংশন গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।
এসময় ১বছর পুর্তি উপলক্ষে ইলিশার ২৫০জন অসহায়,দুস্থ মানুষের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সমন্বয়কারী সংবাদিক ইয়ামিন হাওলাদার।
প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে সংগঠনের মুল অনুষ্ঠান শুরু করা হয় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়নে চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার পুলিশ পরির্দশক আরমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হোসেন শহীদ সোরাওয়ার্দী,সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল, সহ সভাপতি মোঃ হোসেন মিয়া, ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন, এস আই আলাউদ্দিন, এস আই শ্রীকান্ত, সচেতন নাগরিক সংগঠনের সহ সভাপতি ফয়সাল আহমেদ। এ সময় বক্তারা ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
বার্তাবাজার/এ.আর