ঝিনাইদহে পৃথক ঘটনায় ২জনকে কুপিয়ে হত্যা, আটক-২

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে আতিয়ার রহমান নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে আতিয়ার রহমান একই গ্রামের আনোয়ার হোসেন আনুর সাথে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এসময় গ্রামের সাবেক মেম্বর আব্দুর রহিম ও স্বপন মাষ্টারের লোকজন আশাদুলের পক্ষ নিয়ে আতিয়ারকে মারপিট করতে থাকে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় আতিয়ারের ভাই আলী মন্ডল ও ভাতিজা রিফাতকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। রিফাতের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ জানায়, এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আতিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

অপরদিকে শৈলকুপায় উপজেলার জালসুকা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সোমবার বিকেলে চাচাতো ভাইয়ের দা’এর কোপে আব্দুর রব নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর