দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ৫ পরিবর্তন!

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। ৮ উইকেটের বড় ব্যবধানে প্রথম টেস্টটি হারে তারা।

যার ফলে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে আসছে বেশ কয়েকটি পরিবর্তন। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে ভারতের একাদশে আসতে যাচ্ছে ৫ পরিবর্তন।

পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গেছেন অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্তে দলে ফিরতে পারেন লোকেশ রাহুল। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। তার পরিবর্তে দরজা খুলতে পারে মোহাম্মদ সিরাজের।

ওপেনিং পৃথ্বী শ জায়গা হারাচ্ছেন। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুললেও ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। তার জায়গায় দেখা যেতে পারে শুভমান গিলকে।

এছাড়া হনুমা বিহারীর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে। উইকেট কিপিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গোলাপি টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ঋদ্ধিমান সাহা। তার পরিবর্তে আসতে পারেন ঋষভ পন্থ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর