গাজীপুরের শ্রীপুরে পিক-আপের ধাক্কায় তাসিন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার টু বাঁশবাড়ি আঞ্চলিক সড়কের ফকির মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তাসিন (৪) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শ্রীপুর মডেল থানার উপ- পরিদর্শক (এস.আই) মাহবুব জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু তাসিন রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। পিক-আপসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এ.আর