ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

ফরিদপুরের জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

ফরিদপুরের শহরতলীর শোভারামপুরে তার বাড়ি থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুর শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার মৃত মজিদ মল্লিকের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, আক্কাস হোসেন দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ পরিশোধ না করার দায়ে রূপালী ব্যাংকের দায়ের করা মামলায় গত ২০১৫ সালের ১৪ জুন ছয় মাসের দেওয়ানী কারাদণ্ড দেওয়া হয়। অপর একটি মামলায় গত ২০১৭ সালের ১৬ আগস্ট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, আক্কাস হোসেন এত দিন আত্মগোপনে ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর