ময়মনসিংহ প্রিমিয়ার লিগে (এমপিএল) আজ মোহাম্মদ আশরাফুলের দল ময়মনসিংহ টাইগার্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ময়মনসিংহ সিক্সার্স।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে সিক্সার্স। টুর্নামেন্টে প্রথম হাফ সেঞ্চুরি ও ইনিংস সেরা ৫০ রান করেন মুনিম শাহরিয়ার। ৪৪ রান করেন আজমির।
জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৬৯ রানেই অলআউট হয়ে যায় আশরাফুলের সিক্সার্স। আশরাফুল ৩০ রান করেন। এটি তাদের টানা দ্বিতীয় হার। ম্যাচসেরা হয়েছেন সিক্সার্সের মুনিম।
বার্তাবাজার/এস.জি