সাকিব ফেরায় মুমিনুলের স্বস্তি

আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজ দিয়েই এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসান।

সাকিব ফেরায় বাড়তি উচ্ছ্বাস কাজ করছে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের মাঝে। সাকিব নিষেধাজ্ঞা পাওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হন মুমিনুল হক। এখনো তিনিই দলের অধিনায়ক আছেন।

সাকিব ফেরা প্রসঙ্গে মুমিনুল বলেন, এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব ভাই থাকলে দলে একটা ভারসাম্য তৈরি হয়।

তিনি আরও বলেন, সাকিব ভাইয়ের ফেরা আমাদের জন্য ভালো দিক। তিনি অনেক অভিজ্ঞ ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর