আগামী ২০ জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে তারা।
আসন্ন সিরিজকে সামনে রেখে দল গুছানো শুরু করে দিয়েছে বাংলাদেশ দলের নির্বাচকরা। তবে তা মোটেও সহজ কাজ নয় বলেই জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আগামী বছরের শুরুতে দল ঘোষণা হবে এবং ১৭ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগামী মাসের শুরুতে দল ঘোষণা করব। করোনা মহামারির কথা চিন্তা করে আমাদের ১৭ সদস্যের স্কোয়াড হবে। ৭ জানুয়ারি থেকে অনুশীলন শুরু হবে।
বার্তাবাজার/এস.জি