বরাদ্দকৃত বাসায় না থাকলে বাড়িভাড়া বন্ধ: প্রধানমন্ত্রী

যে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বাসা বা ফ্লাট বরাদ্দ পেয়েছেন সেই বাসা বা ফ্লাট ব্যবহার করতে হবে। অন্যথায় বাড়ি ভাড়া বাবদ যে সরকারি ভাতা রয়েছে তা পাবে না বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় বৈঠকটি এবং তিনি বৈঠকটির সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, একনেক সভায় ২৫৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

তিনি আরো জানান, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা সরকরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় সরকার থেকে বরাদ্দকৃত বাসায় না থেকে বাইরে তারা ভাড়া বাসায় থাকছেন। আর এই বাসাগুলো দিনের পর দিন খালি পড়ে আছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে এই কারণে কর্মকর্তা-কর্মচারীরা যে ভাড়া দিয়ে সরকারি কোয়ার্টারে থাকতে হয় তার চেয়ে কম ভাড়া দিয়ে বাইরে থাকেন।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি আবার বলেন, বাড়ি ভাড়ার যে ‘রেট সিডিউল’রয়েছে তা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এবং পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়টি নজরদারি করবে। এছাড়া কোন শিক্ষাপ্রতিষ্ঠান স্বায়ত্বশাসিত হলেও তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর