দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাস। এতে বাসের ড্রাইভারসহ দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে ভাদালিয়া বাজারের আগে বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক, নসিমনকে ওভারটেক করে সামনে যাওয়ার সময় অপর দিক থেকে আসা বিশ্ববিদ্যালয়ের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাসের ড্রাইভার শুকুর আলী এবং এক শিশু আহত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, ইবির বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্ষতিগ্রস্ত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মন বলেন, দূর্ঘটনা কবলিত বাসটি কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়েছে। তেমন গুরুতর কিছু নয়।
বার্তাবাজার/এ.আর