জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

বর্তমান সরকার উন্নয়নের কথা শুনিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বাংলাদেশের স্বাধীনতা সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি ইউএনডিপির প্রকাশিত মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, এই সরকার শুধু মুখেই বলে উন্নয়ন হচ্ছে কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র। তারা নিজেরা নিজেদের কথাই বলে এবং নিজেদের রোল মডেল দাবি করে। ইউএনডিপি প্রকাশিত প্রতিবেদন দেখা যায়। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান পঞ্চম। শুধু তাই নয় বাংলাদেশ ভুটানেরও নিচে।’

দলটির মহাসচিব বলেন, এতেই বুঝা যায় আমাদের যে উন্নয়নের কথা বলা হয় তা পুরোপুরি মিথ্যা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা।

মির্জা ফখরুল বলেন, এই সরকার সর্বক্ষেত্রে স্বাধীনতার সকল চেতনা কে ধ্বংস করেছে। এছাড়া তারা পুরো বিচার বিভাগ দলীয়করণের মাধ্যমে কব্জা করে রেখেছেন। তারা দেশের অর্থনীতিকে লুটপাট করে শেষ করে দিচ্ছে।

এসময় তিনি আরো বলেন, তারা সংসদকে একটা অকেজো সংসদে পরিণত করে ফেলেছে। ভেঙে ফেলেছেন নির্বাচন ব্যবস্থাকে। যার ফলশ্রুতিতে বিশিষ্ট নাগরিকরা বলেছেন নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কমিটির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন হয়। সেই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর