এর মানে এই না যে আপনি তাদের হারিয়ে দিবেন: মুমিনুল

আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে তারা। এছাড়াও দুই টেস্টে কিউইদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে ক্যারিবীয়রা।

বাজে ফর্মে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেই জানিয়ে দিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মুমিনুল বলেছেন, ক্যারিবীয়রা এই হার নিয়ে হতাশ থাকলেও তাদের হালকা করে দেখার সুযোগ নেই।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওরা টানা সিরিজ হেরে আসছে, এর মানে এই না যে আপনি এখানে তাদের হারিয়ে দিবেন। আপনার সেরাটা দিয়েই ওদের সঙ্গে খেলতে হবে। ইতিবাচক দিক বলতে একটাই, ওরা একটু হতাশ থাকবে। কিন্তু এর মানে এই না যে আপনি ওদের ছেড়ে দেবেন।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর