সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ছন্দে নেই বার্সেলোনা। সর্বশেষ ৫ ম্যাচে ২টিতে জয়, ২টিতে হার ও একটি ম্যাচ ড্র করেছে তারা। শেষ ৫ ম্যাচে ২ গোল করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার দল। যেকোনো দলের বিপক্ষেই এখন জয় পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে বলেই মনে করছেন মেসি। এছাড়াও করোনার কারণে ম্যাচে দর্শক না থাকায় ভালো লাগছে না মেসির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ভক্তদের ছাড়া খেলাটা খুবই ভয়ঙ্কর। এটা ভালো অনুভূতি নয়। মাঠে দর্শক না থাকলে মনে হয় ট্রেনিং সেশন চলছে। শুরুতে ম্যাচে আসতে অনেক বেশি সময় লাগে।
তিনি আরও বলেন, এজন্যই মনে হয় আমরা এত বেশি প্রতিদ্বন্ধিতামূলক ম্যাচ দেখছি। যার সাথেই খেলা হোক না কেন, এখন জয় পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে।
বার্তাবাজার/এস.জি