কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়।
জানা যায়, গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট হাফেজিয়া ক্বারীয়ানা মাদ্রাসার আদর্শ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং বজরা ইউনিয়নের হোসাইনিয়া শিশু সনদের এতিম খানার আবাসিক শিশু শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে মধ্যে ৫০টি কম্বল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাদেকুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা ও সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মিল্টন প্রমূখ।
বার্তাবাজার/এসজে