নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় পাকিস্তান।
এই জয়ে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি ৫৯ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেন।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। ২৯ বলে ২ চার ও ৩ ছয়ে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও খুশদিল ১৩, হায়দার আলি ১১ রান করেন। ইফতিখার আহমেদ ৭ বলে ১ চার ও ১ ছয়ে ১৪ রানে অপরাজিত ছিলেন।
নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, স্কট কুগ্গেলেইজন ২টি করে উইকেট শিকার করেন। জিমি নিশাম ও কাইল জেমিসন ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।
বার্তাবাজার/এস.জি