বগুড়ায় পুত্রবধূ ধর্ষণ মামলায় শশুর গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধূ ধর্ষণ মামলায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ গ্রেফতারকৃত শ্বশুরকে কোর্টহাজতে প্রেরণ করে পুলিশ ।

এই ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে গত ১৬ই ডিসেম্বর ২০২০ তারিখে নন্দীগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পরবর্তীতে ২১শে ডিসেম্বর ঢাকা থেকে ধর্ষক শশুর বাচ্চু মিয়াকে (৫০) গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা পুলিশ।

ঘটনা সুত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে মোঃ বাচ্চু মিয়া (৫০) তার ছেলে জীবিকার টানে কাজ করতে কিছুদিনের জন্য বাইরে গেলে পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানারঅফিসার ইনচার্জ ওসি আব্দুর রশিদ সরকার বলেন, তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর