ডিমলায় মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে আদালতে সোপর্দ

নীলফামারীর ডিমলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক কে আদালতে সোপর্দ করেছে
ডিমলা থানা পুলিশ।

শনিবার আকাশ রায় নিরব (Akash Roy Nirob) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করেন।

রোববার ডিমলা থানা পুলিশ হযরত কটুক্তিকারী আকাশ রায় নিরবকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে একই রাতে ডিমলা থানায় নিয়ে আসে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তার নামে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করে।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর