করোনায় বিমানের ক্ষতি ৩ হাজার কোটি টাকা

মহামারি করোনা ভাইরাসের কারণে বিমান পরিচালোনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে তিন হাজার কোটি টাকারও অধিক। এদিকে দুই হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে পর্যটন খাতেও।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক এ সকল কথা জানান।

মহিবুল হক জানান, যুক্তোজ্যে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ সকল বিষয় পর্যক্ষেণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে ঢাকা- যুক্তরাজ্য রুটে বিমান চলবে কিনা।

এসময় তিনি আরো বলেন, আটকে যাওয়া সকল ফ্লাইটের যাত্রীরা পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর