ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণার দিনক্ষণ জানালেন নান্নু

আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ জানুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা।

ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে দুইদল। আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল সাজাতে বেশ বিপাকে পড়েছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার।

এ প্রসঙ্গে নান্নু বলেন, অনেক কিছু মাথায় রেখে আমাদের দল সাজাতে হচ্ছে। শুধু ফিটনেস, ফর্ম আর জাতীয় দলের হয়ে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণ করেই নয় বরং দল সাজানোর জন্য করোনাকালীন সময়ের প্রেক্ষাপটও মাথায় আনতে হচ্ছে।

বাংলাদেশ দল কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, আমরা ২০২০ সালে দল ঘোষণা করতে চাই না। ২০২১ সালের প্রথম দিন আমরা দল ঘোষণা করবো।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর