শীতের সকালে ঘন কুয়াশার কারণে গঠিত দূর্ঘটনা এড়াতে সকল যানবাহনের মালিক এবং শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ের কার্যালয় থেকে ভার্চুয়াল কনফারেন্সে সিলেট-শ্রীমঙ্গল-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। এই ভার্চুয়াল কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্ত ছিলেন।
তিনি বলেন, অতিরিক্ত কোয়াশার জন্য দূর দৃষ্টি কমে যায়। আর এতেই গঠে সড়ক দূর্ঘটনা। তাই পরিবহনের মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ করে সাবধানতার সাথে গাড়ি চালানোর কথা বলেন। এছাড়া আগামী মাসে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য একনেকে উত্থাপন করা হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, বিআরটিসিকে সকল মানুষের আস্থার বাহন করতে মাননীয় প্রধানমন্ত্রী হাজারের অধিক বাস ও ট্রাক যোগ করেছে। এসময় তিনি ‘যত সিট তত যাত্রী’ নীতির ওপর জোড় দিতে বলেন এবং সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালনোর জন্য অনুরোধ জানান।
এ ভার্চুয়াল কনফারেন্সে আরো সংযুক্ত ছিলেন, বিআরটিসির চেয়ারম্যান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম,সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।
বার্তাবাজার/ই.এইচ.এম