বিদ্যুৎ চুরির সাথে জড়িত খোদ বিদ্যুৎ অফিসের কর্মচারী

ঢাকার কেরানীগঞ্জের অলি গলিতে গড়ে উঠেছে অসংখ্য ব্যাটারি চালিত অটোরিক্সার গ্যারেজ। এ সকল গ্যারেজের অধিকাংশতেই ব্যাটারি চার্জ দেয়া হয় বিদ্যুৎ চুরি করে। অভিযোগ আছে এ বিদ্যুৎ চুরির সাথে জড়িত বিদ্যুৎ অফিসের লাইনম্যান, রিডারম্যানসহ অনেকেই।

অনুসন্ধানে জানা যায়, গ্যারেজগুলোতে রাতের বেলা মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করা হয়। এতে সরকারের লাখ লাখ টাকা প্রতি মাসে ক্ষতি হলেও পকেট ভরে কিছু লাইনম্যান ও রিডারম্যানের। অনেক গ্যারেজ থেকেই লাইনম্যান ও রিডারম্যানদের মাসিক মাসোয়ারা প্রদান করা হয়। এর বিনিময়ে তারা অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পায়।

চলতি ডিসেম্বর মাসের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে যান পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। অভিযানে জৈনক জাভেদের অটোরিক্সার গ্যরোজের তিনটি মিটার টেম্পারিং এর দায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্যারেজের আশেপাশের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পূর্বে জাভেদের তিনটি মিটারের প্রত্যেকটিতে মাসে ১০ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল আসতো। জাভেদ পল্লী বিদ্যুতের রিডার মো: ইকবালের মাধ্যমে তার মিটারগুলো টেম্পারিং করে। এতে তার বিল কমে প্রতিমাসে ৫ হাজার টাকার নিচে নেমে আসে। বিনিময়ে জাভেদ ইকবালকে এককালীন ৭০ হাজার টাকা ও প্রতিমাসে কিছু মাসোয়ার প্রদান করে। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে জাভেদ ইকবালের সাথে যোগাযোগ করলে ইকবাল জাভেদকে পুনরায় ৫০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বিদ্যুৎ সংযোগের নিয়ে দেয়।

জাভেদের সাথে কথা হলে তিনি জানান, মিটার টেম্পারিংয়ের কারনে পল্লী বিদ্যুৎ আমার গ্যারেজের লাইন বিচ্ছিন্ন ও জরিমানা ধার্য করলে আমি ইকবালের সাথে যোগাযোগ করি। ইকবাল আমাকে ৪৩ হাজার টাকা দেয় তার সাথে ৭ হাজার টাকা ভরে আমি ৫০ হাজার টাকা অফিসে প্রদান করি।

এ বিষয়ে, ইকবালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি, জাভেদের সাথে কথা বলেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে আর ফোন রিসিভ করেন নি।

শুভাঢ্যা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ জোনাল অফিসের ডিজিএমের সাথে কথা হলে তিনি জানান, গ্রাহক মিটার টেম্পারিং করেছিলো পরে জরিমানা দিয়ে সংযোগ নিয়েছে। ইকাবালের বিরুদ্ধে প্রমানসহ অভিযোগ পেলে ওকে বদলী করে দেয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর