গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ফরিদ মিয়া (৩২) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীপুরের ভিটিপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) অংকুর কুমার ভট্টাচার্য জানান, নিহত ফরিদ ভিটিপাড়া সড়কের চৌরাস্তা মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবহনকারী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদ মারা যান।
বার্তাবাজার/এ.আর