রাতে মাঠে নামছে মেসি-রোনালদো

স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৩টায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। ম্যাচটি লা লিগার ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে।

ইতালিয়ান সিরি ‘আ’র ম্যাচে ফিওরেন্টিনার মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন টু।

এছাড়াও লা লিগায় আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে-

এলচে-ওসাসুনা
রাত ১০:৩০

ভালেন্সিয়া-সেভিয়া
রাত ১০:৩০

রিয়াল সোসিয়েদাদ-অ্যাতলেটিকো মাদ্রিদ
রাত ১২:৪৫

হুয়েস্কা-লেভান্তে
রাত ১২:৪৫

বার্তাবাজার/এসজি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর