নতুন এক ঝামেলায় জড়িয়েছেন ভারতের সাবেক তারকা সুরেশ রায়না। মুম্বাইয়ের ড্রাগনফ্লাই নামের একটি নাইট ক্লাব থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত কোভিড-১৯ নিয়ম ভঙ্গের দায়ে তাকে গ্রেফতার করা হয়।
মুম্বাই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন রায়না। রায়নার সঙ্গে সেই পার্টিতে ছিলেন ভারতের গায়ক গুরু রান্ধাওয়া, ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজানের মতো তারকারা।
সোমবার গভীর রাতে সেই নাইট পার্টিতে হানা দিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তবে মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন তারা।
ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ৭৬৮, ৫৬১৫ এবং ১৬০৫ রান করেছেন রায়না।
বার্তাবাজার/এসজি