ঢাকার কেরানীগঞ্জে সরকারের মালিকানাধীন প্রায় ৫৩ শতাংশ খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যার অনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন নতুন রায়েরচর এলাকার মধ্যেরচর মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী এ খাস জমি উদ্ধার করা হয়।
এসময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযানে নেতৃত দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্থানীয় ভূমিদস্যুদের দখলে থাকা সরকারের মালিকানাধীন আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের প্রায় ৫৩ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, অভিযোগ রয়েছে স্থানীয় ভূমিদস্যুরা সরকারী এ খাস জমি প্লট করে বিক্রি করছেন। তবে কেরানীগঞ্জ উপজেলার প্রতি ইঞ্চি খাস জমি উদ্ধার করা হবে ইনশাআল্লাহ।
বার্তাবাজার/এ.আর