এবার হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করলেন এটি এন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে তিনি শ্রোতাদের হাসন রাজার গান নয় নিজের লেখা গান গেয়ে শুনিয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর সেখানেই গান পরিবেশন করেন ড. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানটি আয়োজন করেন হাসন রাজা মিউজিয়াম ট্রাস্ট। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. মাহফুজুর রহমান। করোনার কারণে দীর্ঘ নয় মাস বন্ধ থাকা হাসন রাজা মিউজিয়াম আবার উদ্বোধন করেন তিনি।
এর পর সবাই তাকে হাসন রাজার গান গাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বলেন, আমার হাসন রাজার গান মুখস্থ নেই। আর তাই তিনি নিজের গানই গেয়ে শুনান শ্রোতাদের। এসময় মাহফুজুর রহমান এনটিএন বাংলায় প্রচারিত হওয়া টাইটেল সং ‘স্মৃতির আল্পনা’ গানটি পরিবেশন করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম