ঘুড়কা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান ফরিদ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৪নং ঘুড়কা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মো. রিয়াদুল ইসলাম ফরিদ। সাবেক এ ছাত্রনেতা নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে পুরোমাত্রায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচনী মাঠে।

চেয়ারম্যান প্রার্থী রিয়াদুল ইসলাম ফরিদ বর্তমানে সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন- আহবায়কের দায়িত্ব পালন করছেন। উচ্চ শিক্ষিত এ প্রার্থীর এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। সকলের কাছে আস্থাভাজন ও তরুণ সমাজের কাছে জনপ্রিয় এই ব্যক্তি ঘুড়কা ইউনিয়নবাসীর একজন পরিচিত মুখ। যিনি সামাজিক কল্যাণমূলক কাজে প্রতিনিয়ত সক্রিয় অবদান রেখে চলেছেন। ইতিমধ্যে তিনি জনতার বন্ধু নামে এলাকায় পরিচিতি পেয়েছেন।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন তিনি। ফরিদ বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলে আমি মানবকল্যাণে কাজ করবো। ন্যায়ের পক্ষে চলবো। মানুষের ভালোবাসা নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। এ পথচলায় আমি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ঘুড়কা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবো। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক ডা. আব্দুল আজিজ এর নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে জনগণকে সকল সুবিধা ও সেবা পৌছে দিয়ে ঘুড়কাকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার চেষ্টা করবো।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর