ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সম্মেলন। সম্মেলনে অংশ নিতে বিজিবি মহাপরিচলকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন ভারতে অবস্থান করছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে যান।
বিজিবি প্রতিনিধিদলটিকে নো-ম্যান্স ল্যান্ডে ফুলের শুভেচ্ছা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান, বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং।
ভারতের গৌহাটিতে আজ বিকেল ৩টায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন শুরু হবে। সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হবে আগামী (২৫ ডিসেম্বর)। সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরিত হওয়ার পর আগামী (২৬ ডিসেম্বর) দেশে ফিরবে বাংলাদেশের বিজিবি প্রতিনিধি দল।
বার্তাবাজার/ই.এইচ.এম