মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে প্রাণ গেলো এক কৃষকের। নিহত আব্দুল মালেক উদ্দিন (৪৮) ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন আব্দুল মালেক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর