২৬ জানুয়ারি গ্যাটকো দুর্নীতি মামলায় শুনানির দিন ধার্য

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় আগামী ২৬ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

তবে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার (২২ ডিসেম্বর)

খালেদা জিয়া অসুস্থ থাকায় (২২ ডিসেম্বর) আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া। পরে আদালত আজকের মতো মুলতবি রেখে নতুন এ দিন ধার্য করেন ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম ।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তেজগাঁও থানায় সর্বমোট ১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

জিয়া ও কোকোকে মামলার পরদিনেই (৩ সেপ্টেম্বর) খালেদা গ্রেফতার করা হয়। ওই বছরের জরুরি ক্ষমতা আইনে ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে ১৩ মে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

অভিযোগপত্রে বলা ছিল, পরস্পর যোগসাজশ করে আসামিরা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন ইতোমধ্যে মারা গেছেন। তারা হলেন- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম ও বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

গ্যাটকো দুর্নীতি মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী,বিএনপির সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন ও বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব।

বার্তা বাজার/এস.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর