অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এবং তার মেয়েকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন।
এছাড়া, গত ১০ ডিসেম্বর পাপুলের স্ত্রী ও মেয়ে ওয়াফা ইসলামকে দশ দিনের মধ্যে আত্মসমর্পণের জন্য আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এর আগে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম গত (২৬ নভেম্বর) একই মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন।
উল্লেখ্য, স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল অবৈধ সম্পদ অর্জন,অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন। গত (২৬ ফেব্রুয়ারি) অবৈধ সম্পদ অর্জন, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের দায়ে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
বার্তাবাজার/ই.এইচ.এম