এবার লাইভে করোনা ভ্যাকসিন নিলেন জো বাইডেন

“করোনা ভাইরাসের টিকা সম্পূর্ণ নিরাপদ” এটি বোঝানোর জন্য সরাসরি লাইভে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন।

ফাইজারের করোনা টিকার প্রথম রোজ সোমবার ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর শরীরে পুশ করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাভাইরাস এর টিকা গ্রহণের এই দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছেন, সরাসরি লাইভে এসে করোনা ভ্যাকসিন গ্রহণের দৃশ্য যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের মনে “করোনা ভাইরাসের টিকা নিরাপদ” মর্মে বিশ্বাস তৈরি হয়েছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সকল প্রভাবশালী ব্যক্তিদের তালিকা যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন এর নাম সংযুক্ত হয়েছে।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের শরীরে করানো ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

লাইভে টিকা নেয়ার পর প্রেসিডেন্ট বাইডেন জানান, “অন্যরা যেন ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন এজন্য আমি সরাসরি লাইভে এসে ভ্যাকসিন নিয়েছি” এবং এই ভ্যাকসিন নিলে কোন প্রকার ক্ষতি নেই।

যুক্তরাষ্ট্রে করোনা টিকা কর্মসূচি চালুর জন্য নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন।

বার্তা বাজার/এস.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর