সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) নিখোঁজকৃতদের খুজে না পাওয়ায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ট্রলার মালিক মো. নুরুল ইসলাম। জিডি নং ১০০৩।

নিখোঁজ হওয়া জেলেদের ১১ জনের বাড়ি বরগুনা জেলার গুলিশাখালী এবং বাকি ৭ জনের বাড়ি ভোলার নুরাবাদ এলাকায়। এদের মধ্যে গুলিশাখালী এলাকার বাবুল, আলমগীর হোসেন, মো. রিপন,মোশারেফ হোসেন ও ভোলা জেলার নুরাবাদ এলাকার মো. ফারুক মাঝির নামের সন্ধান পাওয়া গেছে।

ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলারের মালিক জানান, ৬ ডিসেম্বর বরগুনার গুলিশাখালী ঘাট এলাকা থেকে ১৮ জন জেলেসহ খাদ্য ও মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে গভীর সাগরে দিকে হয়। সাধারণত প্রতি ট্রিপ ৮ থেকে ১০ দিনের মধ্যে শেষ করে কূলে ফিরে আসে। কিন্তু এবার ৮-১০ দিনের মধ্যে ফিরে না আসায় তাদের স্বজনরা কান্নাকাটি শুরু করেন।

তিনি আরো জানান, জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় বরগুনা সদর থানায় জিডি করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর