“শেখ হাসিনা” শীর্ষক গায়িকা রাত্রি চৌধুরীর মিউজিক ভিডিও প্রকাশ
গায়িকা রাত্রি চৌধুরীর মুজিব জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করে গাওয়া মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের সন্ধ্যায় রাত্রি চৌধুরির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” শীর্ষক এই গানের মিউজিক ভিডিও আপলোড করা হয়।
গানটির শিল্পী রাত্রি চৌধুরি জানায়, মুজিব জন্মশতবার্ষিকী কে উৎসর্গ করে মূলত এই গানটি নির্মাণ করা হয়েছে।
জুলফিকার জাহেদীর লেখা এই গানের সংগীত, সুর ও ভিডিও পরিচালনা করেছেন মাহমুদ সানী।
গাজীপুরের খতিব খামারবাড়িতে গানটির শুটিংয়ে পারফর্ম করেছেন মিউজিশিয়ান রাসেল সিকদার ও ইমরান মাহমুদ লালন।
গায়িকা রাত্রি চৌধুরীর ইতিপূর্বে একাধিক অ্যালবাম, মিউজিক ভিডিও, এছাড়া প্লেব্যাক, টিভি চ্যানেলের মিউজিক্যাল শো সহ একাধিক গান গেয়েছেন।
বার্তা বাজার/এস.এস