আজ দুটি ম্যাচ রয়েছে ইংলিশ লিগের কাপে। রাত দুই টায় শেষ আটের লড়াইয়ে নামবে, ম্যানচেস্টার সিটি এবং তাদের সঙ্গ দেবে আর্সেনাল।
আর্সেনাল গত ৪৬ বছরের মধ্যে এখন সবচেয়ে বাজে অবস্থায় আছে। এখন পর্যন্ত তারা ১৪টি ম্যাচ খেলেছে পয়েন্ট পেয়েছে মাত্র ১৪ এবং অবস্থান করছে ১৫ নম্বরে। আর্সেনাল তাদর ঘরের মাঠে পরাজিত হয়েছে চার বার। তারা গত দশ ম্যাচে মাত্র একটিতে জয় পায়।
কোচ আর্তেতা এই টুর্নামেন্টকে ফেরার মঞ্চ হিসেবে কাজে লাগাতে চান। নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাড়াতে চান তিনি। বিপরীতে ম্যানচেস্টার সিটিও খুব একটা ছন্দে নেই।
বার্তাবাজার/ই.এইচ.এম