নতুন দল গড়ার হুমকি দিলেন কে পি শর্মা

কে পি শর্মা ওলি, সরকার ভেঙে এবার সরব হলেন নিজের দল কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। কমিউনিস্ট পার্টি অপর প্রধান পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড আলাদা এক বৈঠকে বলেন, ওলির সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত খামখেয়ালি, অগণতান্ত্রিক, অসাংবিধানিক উল্লেখ করে বলেন, ওলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ওলির দাবি, তাকে ছাড়া কোন বৈঠক হলে সেটা বৈধ বলে গণ্য হবে না। তিনি আরো বলেন, চক্রান্তকারীরা তার সরকার কে বিপদের ফেলতে চিয়েছিল বলেই, আমি সরকার ভেঙে দিয়েছি। এবং নতুন করে ভোটের প্রস্তাব রাষ্ট্রপতিকে পাঠিয়েছি।

নেপালে অনেক আগে থেকেই চলছে কে পি শর্মা ও প্রচণ্ডের মধ্যে ক্ষমতার লড়াই। কিন্তু এবার ওলি নিজেই সরকার ভেঙে বিপাকে পড়লেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর