সরকারের ৪ দফতরে নতুন চেয়ারম্যান-ডিজি

পাট অধিদপ্তর, গ্রন্থাগার অধিদপ্তর ও বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। একইসাথে বাংলাদেশ পাট করপোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে নতুন চেয়ারম্যান।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রকাশিত আদেশ মতে, গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসা সঞ্জয় কুমার চক্রবর্তীকে।

পাট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার। একই সাথে পাট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে ওয়াকফ প্রশাসক এস এম তরিকুল ইসলামকে।

বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের মহাপরিচালক করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমীনকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর