আল-জাজিরার কর্মীদের ফোন হ্যাক করলো ইসরাইল!

কাতার থেকে প্রচারিত আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার ৩৬ কর্মীর মোবাইল হ্যাক করা হয়েছে। ইসরায়েলের প্রতিষ্ঠান এসএসও গ্রুপের একটি স্পাইওয়্যার দিয়ে এই সাইবার হামলা চালানো হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, হ্যাকিংয়ের শিকার ৩৬ জনের মাঝে উপস্থাপক ও কর্মকর্তাও রয়েছেন।

আরবি ভাষার এই সংবাদ মাধ্যমে বলা হয়, কিসমেট নামের একটি ডিভাইস ব্যবহার করে সবগুলো মোবাইল হ্যাক করা হয়। অজ্ঞাত এই দুই হামলাকারী সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করছে।

১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই স্যাটেলাইট চ্যানেলটি বর্তমানে সারাবিশ্বে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আছে আল জাজিরা ইংরেজি, আল জাজিরা মুবাসসার, আল জাজিরা বলকানস, আল জাজিরা তুর্ক, আল জাজিরা ডকুমেন্টারি ইত্যাদি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর