ঘুষ নিতে গিয়ে আটক দুই অডিট কর্মকর্তা

পিরোজপুরের এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। সোমবার (২১ ডিসেম্বর) বিকালে তাদেরকে নগদ ৪ লাখ ১৬ হাজার টাকাসহ আটক করা হয়। এগুলো সবই ঘুষের টাকা।

আটকক্ততিতরা হলেন- শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপার মো. জহির রায়হান ও অডিট এন্ড একাউন্টস অফিসার মো. শামীম হোসেন।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এলজিইডি ভবনের তৃতীয় তলায় এমন একটি অপকর্মের কথা। পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। আটককৃত উভয়ই পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসের অডিট কাজে সেখানে অবস্থান নিয়েছিল। এই ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর