আবরার হত্যা: আসামিদের আবেদন হাইকোর্টে খারিজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষ বিচারিক আদালত পরিবর্তন চেয়ে যে আবেদন করেছিল উত্থাপিত না করে খারিজ করে দেওয়া হয়েছে।

হাইকোর্ট জানান, আসামিপক্ষ যে আবেদন করেছেন তা ত্রুটিপূর্ন। আগের মত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ চলবে মামলার সকল কার্যক্রম।

আসামিপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত থেকে বলে হয়, কোর্টের আদেশেই বলা হয়নি সাক্ষী রিকলের। সেখানে আপনারা কোর্ট ট্রান্সফারের আবেদন করেছেন। আমরা মনে করি, সিআরপিসি ৫২৬ অনুযায়ী আবেদন যথাযথ হয়নি।

সোমবার (২১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শাহেদ নুর উদ্দিন ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ থেকে আবেসনটি খারিজ করে দেয়া হয়।

আদালয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আসামিপক্ষে ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট মুনসুরুল হক।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে থাকা আইনজীবী ডেপুটি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আসামিপক্ষ থেকে হাইকোর্টে এসেছিল যে, তারা বিচারিক (নিম্ন) আদালতে ন্যায় বিচার পবেন না মর্মে আশঙ্কা করেন। এ জন্যে একটি আবেদন তারা করেছিলন। আসামিদের পক্ষ নিম্ন আদালতে কোনো ধরনের আবেদন না করেই তারা আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেছে। তাই সার্বিক বিষয় বিবেচনা করে হাইকোর্ট সেই আবেদন খারিজ করেছেন।

তিনি আরও বলেন, বিচারিক (নিম্ন) আদালতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) মামলাটিতে যে সাক্ষীর বক্তব্য (জবানবন্দি) শুনানির জন্যে নির্ধারিত ছিল সেখান থেকেই মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর অনিক সরকারসহ মামলার ২২ আসামি বিচারিক আদালতের পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর