সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাথে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ একাত্বতা পোষণ করে সিলেট জেলার সব পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭২ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক।
ফারুক জানান, ২২ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬ টা থেকে ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৬ টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এই সময়ে সব ধরনের পণ্য পরিবহণ ও গণ পরিবহণ বন্ধ থাকবে।
এদিকে, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ধর্মঘটের সাথে একাত্বতা পোষণ করেছে বলে নিশ্চিত করেছে সংগঠনের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়। ফলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন সার্ভিসসহ হবিগঞ্জ মটর মালিক গ্রুফের আওতাধীন সবধরণের গণপরিবহন বন্ধ থাকবে।
বার্তাবাজার/এ.আর