আবারও মহামারি করোনা ভয়াল থাবা বসিয়েছে বৃটেনে। ইতোমধ্যে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে সকল পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায় সীমান্ত বন্ধ করে দিয়ে বেশ বিপদে পড়েছে দেশটি। প্রতিবেশী দেশের সাথে বিমান ও গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে খাদ্য সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ফ্রান্সের সাথে বৃটেনের সীমান্তে ইতোমধ্যে হাজার হাজার খাদ্যপণ্য বহনকারী ট্রাক আটকা আছে। দু’দেশের মধ্যে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।
এই সংকট থেকে উত্তরণে জরুরি বৈঠকে বসেছে বৃটেনের সরকার। যে খাবার তাদের সংগ্রহে আছে তা আগামী দু’সপ্তাহেই শেষ হয়ে যেতে পারে। এমন ভয়াবহ সংকটের আভাস পেয়েই তারা আলোচনায় বসেছেন।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানান, ভ্রমণ সম্পূর্ণ বন্ধের পাশাপাশি আসন্ন বড়দিনে খাদ্য সংকট এড়াতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে বৃটেনের পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপসের মতে, সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলেও খাবারের কোনো সংকট হবে না। করোনার ভ্যাকসিন কার্যক্রমেও এর কোনো প্রভাব পড়বে না।
বার্তাবাজার/এসজে