রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে ৫৬ জনকে।

আজ ( রোববার ) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে অভিযানকালে ২ কেজি ৩৮৮ গ্রাম গাঁজা, ১২৮.৫ গ্রাম ৫৮ পুরিয়া হেরোইন, ৩০,৭২৮ পিস ইয়াবা, ও ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে। (ডিএমপি নিউজ)

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর