ফুলবাড়ীতে নৈশ্য কালীন ক্রিকেট,ভলিবল ও ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে মরহুম মনছুর তালুকদার স্মৃতি স্মরণে FPL নাইট T10 ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় পশ্চিম ফুলমতি যুব সমাজের আয়োজনে অনু্ষ্ঠিত ফাইনাল খেলায় আশাদুল তালুকদারের সভাপতিত্বে টুর্নামেন্ট এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন।
বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) সারওয়ার পারভেজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন, নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান নয়ন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মানিক মিয়া বাবু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
বিপুল ক্রীড়ামোদি দর্শকের ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রাতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে টান টান উত্তেজনা ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে অনু্ষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনালের প্রতিটি খেলা।
পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করে টুর্নামেন্টটির সফল আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
বার্তাবাজার/এ.আর